সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা
সারাদেশ

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, লজ্জায় মায়ের বিষপানে আত্মহত্যা চেষ্টা!!

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে গজনী অবকাশ পিকনিক স্পটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। এ ঘটনায় লজ্জায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর মা। পরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মুমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ১৪ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশ কেন্দ্রে ভালবাসা দিবসে বন্ধু-বান্ধবীর সাথে বেড়াতে গেলে কালিনগর এলাকার এক বখাটে যুবক ইয়াসিন (৩৫) তাকে জোর করে ধর্ষণ করে। পরে ওই যুবকের প্রভাবশালী পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারের উপর চাপ প্রয়োগ করে মামলা না করার জন্য। পরে ঘটনাটি জানাজানি হলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটির মা লোক-লজ্জার ভয়ে বাড়ির পাশে জঙ্গলে গিয়ে বিষপান করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠালে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইগাতী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-আমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ভিকটিমকে নিরাপদ হেফাজতে এনেছি এবং তার মায়ের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি নিশ্চিত করেছে।

এই সম্পর্কিত আরো

উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক

ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা