সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা
সারাদেশ

পরকিয়ার জেরে স্বামীকে শ্বাসরোধে হত্যা: স্ত্রী ও ছোট ভাই আটক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় পরকিয়ার জেরে স্ত্রী ও ছোট ভাই মিলে উজ্জ্বল বিশ্বাস (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিক্সা চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।

গত রোববার (১৬ ফ্রেব্রুয়ারি) রাত দুইটা থেকে তিনটার মধ্যে উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) ও ছোটভাই ঝন্টু বিশ্বাস (২৫)-কে পুলিশ আটক করেছে। উজ্জল তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে।

এদিকে ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান ও বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উজ্জল বিশ্বাসের স্ত্রী দিপনা রাণী বিশ্বাসের সঙ্গে তার আপন ছোটভাই ঝন্টু বিশ্বাসের পরকিয়া চলছিল। বিষয়টি জেনে ফেলেন দিপনার স্বামী উজ্জ্বল। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন স্ত্রী দিপনা ও ছোটভাই ঝন্টু। পরিকল্পনা অনুযায়ী রোববার রাত দুইটা থেকে তিনটার যেকোনো এক সময় দিপনা ও ঝন্টু ঘুমন্ত অবস্থায় উজ্জ্বল বিশ্বাসের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে নিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। রাতে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা উজ্জ্বলকে খোঁজাখুঁজি শুরু করেন। ভোরের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে উজ্জ্বলের লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস ও ছোটভাই ঝন্টু বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আসে।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম সোমবার বিকেলে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় সন্দেহজনক হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিহতের স্ত্রী দিপনা ও ছোটভাই ঝন্টু বিশ্বাসকে আটক করা হয়েছে। নিহত উজ্জ্বলের বাবা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান বলেন, পুলিশ নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস ও ছোটভাই ঝন্টু বিশ্বাসকে আটক করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।

এই সম্পর্কিত আরো

উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক

ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা