সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

নড়াইলে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিদ্যুতের তার চুরি সময় বিদ্যুতায়িত হয়ে ইরফান মুন্সি (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার আলামুন্সির মোড়ে এ ঘটনা ঘটে।

ইরফান মুন্সি উপজেলার চর-করফা গ্রামের তুরাফ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে নিহত চর-করফা গ্রামের ইরফান মুন্সি ও তার দুই সহযোগী ওই গ্রামের আখতার শেখের ছেলে আরিফ ও খোকা মোল্যার ছেলে রবিউল বিদ্যুতের তার চুরি করার উদ্দেশে লোহাগড়া উপজেলার আলামুন্সি মোড়ে যায়। এসময় ইরফান মুন্সি নামে ওই যুবক খুঁটিতে উঠে তার কেটে চুরির চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় এসময় তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার নিহতের ময়নাতদন্তের পর তার মরদেহ দাফন করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি