সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

কমলগঞ্জে টিলা ধসে মাটি চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজে মাটি আনতে গিয়ে টিলা ধসে চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপু। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম রিপা বুনার্জী (১৪)। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিণ লাইন এলাকার বাসিন্দা শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রী।

স্থানীয়রা বলছে, শুক্রবার বিকেলে ৪টার দিকে তার দুই ফুপু জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সঙ্গে বাড়ির কাজের জন্য মাটি আনতে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে যায়। সেখানে পাহাড়ের টিলার নিচে খনন করার একপর্যায়ে মাটি ধসে পড়লে রিপা ও তার ফুপু জ্যোতিকা নিচে চাপা পড়ে।

এ সময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে দৌড়ে এলাকায় খবর দেন। পরে পৌনে ৫টায় এলাকাবাসীর সহযোগিতায় ধসে পড়া মাটির নিচ থেকে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে রিপা সেখানে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সব তথ্য নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন প্রতিবেদককে বলেন, ‘কিশোরী ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি