সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানিতে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, প্রতিষ্ঠান জুড়ে আতংক

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড এর মধ্যে লাল টেপ মড়ানো একটি বস্তুকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বোমা সদৃশ্য বস্তু সন্দেহে এটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মীরা। বোমা হতে পারে এই সন্দেহ হওয়ায় দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা। এ ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুটি কি জিনিস এটা এখনি বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের আশপাশে কাউকেই যেতে দেয়া হচ্ছে না। পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন।

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু।

এ বিষয়ে জানতে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক রাব্বিক হাসানের নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি