সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

শেরপুরে সেচ পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ২ জনের মৃত্যু

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরে সেচ পাম্পের পানি দেওয়ার জন্য মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- ছাত্তারকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪২) ও একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে কৃষি শ্রমিক হানিফ আলী (৪৫)।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে কৃষক মোঃ আকরাম হোসেন কৃষি শ্রমিক হানিফ আলীকে সাথে নিয়ে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি