সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

ময়মনসিংহ সীমান্তে ভারতীয় জিরা-চিনি ও ফেনসিডিল আটক

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ অঞ্চলের হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই জিরা, চিনি ও ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার ও মঙ্গলবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন ময়মনসিংহের হালুয়াঘাটের আইলাতলী বিওপি, বান্দরকাটা বিওপি, ধোবাউড়ার ঘোষগাঁও বিওপি’ ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’ র বিজিবি টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় জিরা, চিনি, ফেনসিডিল আটক করে। উদ্ধারকৃত জিরা, চিনি ও ফেনসিডিলের মূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩শ টাকা হবে।

বিজিবি সূত্র আরও জানায়, মঙ্গলবার ভোররাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে হালুয়াঘাটের আইলাতলী বিওপির রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা, সোমবার বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল আটক করে। চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। তবে অভিযানকালে চোরাকারবারীগণ দৌড়ে পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি