সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

হরিরামপুরে পেঁয়াজ ক্ষেত থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে থেকে মোঃ আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামের পেঁয়াজ ক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে তিনি বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী ভাদিয়াখোলা গ্রামে গান শুনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমজাদ। রাত ১০টার দিকে ভাদিয়াখোলা বাজারে বাবার সাথে তার দেখা হয়। আমজাদ বাবাকে বলেন, তুমি বাড়ি যাও আমি আসতেছি। এরপর রাতে আর আমজাদ বাড়িতে ফেরেননি। আজ সকালে সরফদিনগর এলাকার পেঁয়াজ ক্ষেতের পাশের একটি পুকুর (স্থানীয়ভাবে ডাঙ্গা নামে পরিচিত) পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি