মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

ময়মনসিংহে জাল দলিল চক্রের মূলহোতা গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের আলমগীর হোসেন (৩১) নামে এক সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে জেলার বিভিন্ন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সংশ্লিষ্ট অফিসের ২০ কর্মকর্তার ৬২টি সিল, খোলা রাবার সিল ৩৬টি, খোলা রাবার সিলের প্লাষ্টিক হোল্ডার ১৪টি এবং ৩টি প্যাড জব্দ করা হয়।

সোমবার (১০ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) তার নিজ বাড়ি থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকার আবুল মুনছুরের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আলমগীর হোসেন নিজ বাড়িতে জাল দলিল ও নাম খারিজের দলিল সৃজন করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আলমগীর স্বীকার করেন যে, আসামী ও চক্রের সদস্যরা নতুন দলিল সৃজন, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে, এসব জমিতে যে মালিক না তাকেও জমির মালিক বানিয়ে দিতেন।

এছাড়া, নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে দিত এবং জমির অংশীদার বানিয়ে দিত। জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করে, জমির পরিমান কমিয়ে, অন্যদের নতুন করে নামজারি করে জমির অংশীদারী করে দিতেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন আরও বলেন, চক্রটির আরও অন্তত ৪ জন সদস্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি