মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও বক্তব্য শেয়ার, অতঃপর দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসিয়াল ফেসবুক আইডির স্টোরিতে শেখ হাসিনার ভিডিও বার্তার বক্তব্য শেয়ার করা হয়েছে। এ নিয়ে মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হলে ঠিক ৩৫ মিনিট পর বক্তব্যটি আইডি থেকে ডিলিট করে দেয়া হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ১৪ মিনিটে (singair ps) নামের থানার ফেসবুক আইডিতে ভিডিওটি স্টোরি আকারে শেয়ার করা হয় । এরপর ১২ টা ৪৯ মিনিটে ভিডিওটি ওই আইডি থেকে ডিলিট করে দেয়া হয়।

এদিকে, শেয়ারের পর থেকেই বিভিন্নজন নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। পরে থানা পুলিশের নজরে এলে তার ঘন্টা দুয়েক পর সিংগাইর থানার ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাস দিয়ে জানানো হয় ” স্টোরিতে শেখ হাসিনার ভিডিও বক্তব্য দৃশ্যমান হয়। যা সিংগাইর থানার ফেসবুক আইডি হতে সরকারি কোন পোস্ট নয় । আমরা ধারণা করছি কোন হ্যাকার এর মাধ্যমে বা প্রযুক্তিগত ত্রুটি – বিচ্যুতির কারণে হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত । স্টোরির উক্ত বক্তব্য দৃষ্টিগোচর হওয়ায় সাথে সাথে পোস্টটি ডিলিট এর ব্যবস্থা করা হয়েছে। তথাপিও সিংগাইর থানা পুলিশ অত্যান্ত দুঃখ প্রকাশ করছে। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ভবিষ্যতে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন”।

এ পোস্টটির প্রেক্ষিতে জনৈক মোহাম্মদ জসিম উদ্দিন মন্তব্য করেন – পুলিশ দুঃখ প্রকাশ করবে কেন? আপনারা একটি ফেসবুক আইডির নিরাপত্তা দিতে পারেন না।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমি যোগদানের আগে থেকেই থানার ফেসবুক আইডিটি ওপেন করা। মাত্র ১৫ সেকেন্ড বক্তব্যটি স্টোরি তো ছিল। ওরকম কোন প্রচার -প্রচারণা হয়নি। ব্যবস্থা নেওয়ারও কিছু নেই। তবে আমরা খতিয়ে দেখছি কিভাবে, কি হলো!

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি