মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা বিমানবন্দরে গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিদেশে পলায়নকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে।

প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোরের হুমায়ুন কবির ও রহমত আলীকে রাশিয়ায় পাঠানো হয়। সংসারের সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমালেও সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে তাদের অংশ নিতে হয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে।

এরমধ্যেই ২৩ জানুয়ারি ড্রোন হামলায় নিহত হন হুমায়ুন কবির। তারা মৃত্যুর খবর পান ২৬ জানুয়ারি। এছাড়া তার দুলাভাই রহমত আলী ফিরতে চান দেশে। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানবপাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ বৃহস্পতিবার রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি