বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

বান্দরবান থেকে চট্টগ্রাম, কর্ণফুলীতে শেষ হলো যমুনা বালার জীবন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যমুনা বালা জলদাস (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট যাত্রী ছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, লাশের কাছে থাকা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে জানা গেছে, মৃত নারী বান্দরবান সদর পৌরসভার রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি বালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডের নারায়ণ জলদাসের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী গত ২-৩ দিন ধরে ব্রিজঘাটের যাত্রী ছাউনিতে অবস্থান করছিলেন। তার চলাফেরা ও আচরণ অনেকটা ভবঘুরের মতো মনে হতো। তার কাছে একটি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন ও কিছু খুচরা টাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দিনের বেশিরভাগ সময় তিনি নদীর ঘাটে বসে থাকতেন। কেউ খাবার দিলে খেতেন, না দিলে না খেয়ে থাকতেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। মানবিক কারণে তাকে পাশের একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা যাত্রী ছাউনিতে মরদেহ রেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আশপাশের লোকজন ও দোকানদারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

পরে মৃত নারীর কাছে পাওয়া মোবাইল ফোনের নম্বরের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্ত করা হয়। পুলিশ পরিবারের সদস্যদের দ্রুত থানায় আসার জন্য অনুরোধ করেছে। মরদেহের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ