বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

চকরিয়ায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালক নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি এলাকায় প্রিমিয়ার সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুর ডুবে যায়। ঘটনাস্থলে মোহাম্মদ হরমত আলী(৩৬) নামে কাভার্ড ভ্যানের চালক মারা যায়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রিমিয়ার সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি চট্রগ্রাম থেকে কক্সবাজার রওয়ানা দিয়ে চকরিয়া উপজেলার বরইতলি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুর পড়ে যায়। সেখান থেকে স্থানীয় তাড়াতাড়ি উদ্ধার অভিযান চালিয়ে গাড়ির হেলপারকে জীবিত উদ্ধার করলে চালককে উদ্ধার করা যায় নি। ফলে ঘটনাস্থলে গাড়ি চালক মারা যায়।

নিহত কর্ভাড ভ্যান চালক মোহাম্মদ হরমত আলী (৩৬) ময়মনসিংহ জেলার সদর উপজেলার রহমতপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার কাশেমের পুত্র।

হারবাং হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে। পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ