বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

মহেশখালীতে ইজিবাইকের চাপা পড়ে শিশুর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালীতে ব্যাটারচালিত ইজিবাইকের (টমটম) চাপা পড়ে মিজান মণি (৬) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মাও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টা ৩০মিনিটের সময় উপজেলার কালারমারছড়ার মিজ্জির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু মিজান মণি মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকার রবিউল আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক আসা একটি বেপরোয়া সিএনজিকে পাশ দিতে গিয়ে ফুটপাতে উঠে যায় ইজিবাইকটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি ফুটপাতে হাঁটা অবস্থায় মা ও ছেলের উপর উল্টে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। শিশুটির মুখ ও মাথা সম্পূর্ণ থেঁতলে যায়। আহত অবস্থায় শিশুটির মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এই ঘটনায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন

সর্বশেষ পাওয়া সংবাদ