বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

বগুড়ায় মাদকের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মাদক নিয়ে বিবাদের জেরে বন্ধুদের হাতে হৃদয় আকন্দ (২১) নামে এক আরেক বন্ধু ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত হৃদয় আকন্দ ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার ।

পুলিশের প্রাথমিকভাবে ধারণা, নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিল। মাদক সংক্রান্ত জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

ইন্সপেক্টর আলমাস আলী সরকার জানান, মঙ্গলবার সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এ সময় হৃদয় বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷

তিনি আরও জানান, ঘটনার স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ