বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

মাধবদীতে পিতাকে কুপিয়ে হত্যা, সন্তানদের পাল্টাপাল্টি অভিযোগ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে আব্দুল গফুর (৮৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে মাধবদী থানার ছোট গদাইরচর এলাকায় এই গটনা ঘটে।

নিহতরে স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই গফুর মিয়ার এক ছেলে ও তিন মেয়েদের মধ্যে দোকান ভাড়ার টাকা এবং জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার যথারীতি ভাড়াটিয়াদের সাথে লেনদেন নিয়ে ভাইবোনদের সিদ্ধান্তের দিন নির্ধারিত ছিল। এদিনই সকালে তারা তাদের বাড়িতে গফুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বোনের অংশ থেকে বিতাড়িত করতে পরিকল্পিতভাবে পিতাকে হত্যাকে অভিযোগ উঠেছে ছেলে আব্দুর রহমানের বিরদ্ধে। অপরদিকে ভাইও অভিযোগ করছেন বোনেরাই তাকে বিপদগ্রস্ত করতে পিতাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।

মাধবদী থানার উপ-পুলিশ পরিদর্শক জুয়েল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা সংক্রান্ত ও পারিবারিক বিরোধেরে জেরে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ