রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক
advertisement
সারাদেশ

বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি, ফোল্ডিং চাকু, হাসুয়া, লোহার রড, কাঠের বাটাম উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার পিয়াস মন্ডল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিড়া পালপাড়া এলাকার মহির উদ্দীনের ছেলে।

আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রবিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম- আদমদীঘি সড়কে দস্তগীরের ইট ভাটার সামনে কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, ধারালো চাপাতি, বার্মিজ টিপ চাকু, হাসুয়া, ৩টি লোহার রড, ৪টি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে। পরে তার নামে একটি মামলা দায়ের করা হয়। ওসি আরও জানান, ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ ১৪টি মামলা রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ