বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

রায়গঞ্জে বাস চাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-অটোভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছে।

রবিবার বিকেলে (ঢাকা-বগুড়া) মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক রহিদুল ইসলাম বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র এবং নিহত অটোভ্যান চালক সাহেব আলী একই গ্রামের মনছের আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে একটি অটোভ্যান তিন যাত্রী সহ চান্দাইকোনা সোশ্যাল ব্যাংকের সামনে মহাসড়ক অতিক্রম করার সময় শাহ ফতেহ আলী গাড়ী অটোভ্যানটিকে ধাক্কায় দেয়। এই সময় অটোভ্যানে থাকা স্কুল শিক্ষক, চালক সহ তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষক ওয়াহিদুল ইসলামকে ও অটোভ্যান চালক সাহেব আলীকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান বলেন, ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ