শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
advertisement
সারাদেশ

বদলগাছীর পাহাড়পুরে গোসলের বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু 

নওগাঁ, প্রতিনিধি: নওগাঁ,বদলগাছী উপজেলার পাহাড়পুরে বালতির পানিতে পড়ে রোজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয় । মৃত রোজা বদলগাছীর উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের কিসামত পাঁচঘড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, (১০ জুলাই সোমবার), সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির টিউবওয়েল পাড়ে একটি বড় বালতিতে করে পানি দিয়ে মেয়েকে গোসল করতে বলে তার মা ঘরের কাজ করতে গেলে কিছুক্ষণ পরে  রোজার ভাই জুনাইদ (৮) এসে দেখতে পায় তার বোনের মাথা বালতির মধ্যে ঢুকানো। এ অবস্থা দেখে সাথে সাথে ঘরে গিয়ে মাকে ডাক দেয়।

রোজার মা এসে রোজাকে বালতির মধ্যে থেকে তুলে দেখে সে মারা গেছে । চিৎকার চেঁচামেচি করে কান্না করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।  স্থানীয় লোকজন এসে দেখে রোজা মারা গেছে ।

এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) রায়হান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পরিবারের লোকজন থানায় কোন অভিযোগ করেনি। তবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা) অভিযোগ হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ