শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

স্বজনরা জানায়, গত দুই দিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে রাবেয়া। আজ সকালে ট্রেনে ঢাকায় ফিরতে বাড়ি থেকে রওনা হন। তার ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান বলেন, ওই নারীকে বারবার নিষেধ করেছিলাম ছেড়ে যাওয়া কপোতাক্ষ ট্রেনে উঠতে। কিন্তু সে নিষেধ না শুনে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায়। স্টেশনের অনেকেই তাকে নিষেধ করেছিল। কিন্তু সে নিষেধ শোনেনি।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, শনিবার সকালে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে এক নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেনটি স্টেশন থেকে চলতে শুরু করলে ওই নারী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন। আর এ কারণে এই দুর্ঘটনা ঘটে। স্টেশনের অনেকেই তাকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেন। আমরা খুব দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথিমধ্যে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ট্রেনে ওই নারী দুই পা কাটা পড়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও তার একটি হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোরে রেফার করা হয়েছিল।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ