শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবদীর চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২০) এবং গাজীপুরের বাসিন্দা নুর উদ্দিন। সাইদুল ঘটনাস্থলেই মারা যান| অপরজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ জানায়, দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। নিহত সাইদুল গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক পালিয়ে গেলেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ