শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
advertisement
সারাদেশ

প্রেমিকের সাথে বিয়ে না দেয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকের সাথে বিয়ে না দেয়ায় প্রেমিকা ফাতেমা খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রী বাবা-মায়ের উপর অভিমান করে গলায় ওড়নার পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার দিবাগত রাতে পৌর সভার চালা ঋষিপাড়া এলাকায় কলেজ ছাত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে। ওই ছাত্রী বেলকুচি মডেল কলেজের শিক্ষার্থী ও আশরাফুলের মেয়ে।,

স্থানীয়রা জানায়, ফাতেমা খাতুনের সাথে পৌর এলাকার চালা অফিস পাড়া গ্রামের ফজল শেখের ছেলে মান্নান শেখের সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। ফাতেমা খাতুনের বাবা-মা প্রেমিক মান্নান শেখের সাথে বিয়ে না দেয়ার কারণে অভিমান করে রবিবার রাতে তার শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ