শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে আরসা কমান্ডার নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বন্দুকযুদ্ধে হুসেন মাঝি নামে সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছে। এসময় বিপুল পরিমাণ অস্ত্র গুলি , ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার হয়। এখনো অভিযান চলমান বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে উখিয়া ১৭ নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান,সোমবার সকালে ক্যাম্প-১৭এর পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির পর ঐ এলাকা তল্লাশি করে শীর্ষ আরসা কমান্ডার আব্দুল হুসেন মাঝি নিহত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইলফোন ও মোবাইলের সিম জব্দ করা হয়।

তিনি আরো জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। অভিযান এখনো চলমান। বাকী সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন:

চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ