শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশে আনুমানিক (৪০) বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসার সামনে পথচারীরা এই লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার জানান, সকালে খবর পেয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। খোঁজ নেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের রহস্য খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ