শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

পটুয়াখালী পৌর এলাকায় ডেঙ্গু মশক নিধন কর্মসূচি

পটুয়াখালী প্রতিনিধি: ডেঙ্গু প্রকোপ বৃদ্ধিতে জোড়ালো ভাবে শুরু হয়েছে পটুয়াখালী পৌর এলাকায় মশক নিধন কর্মসূচি।

রোববার (৯ জুলাই) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে নয়টি ওয়ার্ডে জোড়ালো ভাবে এই কর্মসূচি শুরু করেন মেয়র মহিউদ্দিন আহমেদ।

pic0509.07

এসময় মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পৌর কাউন্সিলরসহ  সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে জেলার বাহির থেকে আগতরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শহর এলাকায় আক্রান্ত সংখ্যা কম। তবুও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টার ১৬ জন নতুন আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এখনও হাসপাতালে ৫৪ জন। চলতি বছরের জানুয়ারী থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত ১৯০জন। তবে এখন পর্যন্ত জেলায় মৃত্যু নেই।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ