শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুইজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী ঈদগাহ পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে ইনতাজ (৩৫) ও দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মোফাজ্জল হোসেন (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার বেলা ২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ইনতাজের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে বেলগাছী ঈদগাহের পাশ থেকে মোফাজ্জল হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কেই ৫শ’ টাকা করে জরিমানা করেন। 

সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ