শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

ভোক্তা অধিকার অভিযানে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের নামকরা দই মিষ্টির দোকান মেসার্স কাশেম অ্যান্ড সন্স ও কীটনাশকের দোকান মেসার্স নজরুল ট্রেডার্সের মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ জরিমানা করেন। 

এ সময় তিনি বলেন, রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি ও সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকায়  অভিযান চালানো হয়। অভিযানে মিষ্টির কারখানা, সার-কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় ডিঙ্গেদহ বাজারের মেসার্স কাশেম এন্ড সন্স নামক দই মিষ্টির কারখানায় তদারকিতে নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে অস্বাস্থ্যকরভাবে দই মিষ্টি তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কাজী আবুল কাশেমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর একটি প্রতিষ্ঠান মেসার্স নজরুল ট্রেডার্সের মালিক নজরুল ইসলামকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রির অপরাধে ৪০ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ। 

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ