শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

ট্রলারের কেবিনে মিলল বাবুর্চির মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজের তিন দিন পর ট্রলারের কেবিন থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মৃত আব্দুর রহমান (৫০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ডুবে যাওয়া ট্রলারের বাবুর্চি ছিলেন।  

রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে নিখোঁজ বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার ৬ জুলাই সকাল ১০টার দিকে নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি ফাতেমা-১ নামে মাছ ধরার ট্রলারটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন ট্রলারের বাবুর্চি।    

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে হাতিয়ার এম আলী লাল চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া ট্রলারটি স্থানীয় জেলেরা অন্য বোটের সহযোগিতায় উদ্ধার করে। তখন ট্রলারের কেবিনের ভিতরে আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। মরদেহ পচে ফুলে উঠেছে। পরে সকাল ১১টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার পুর তিন দিন পর স্থানীয় জেলেরা অন্য বোটের সহযোগিয়া ডুবে যাওয়া ট্রলারটি তীরে নিয়ে আসে।  পরে ট্রলারের ভিতর থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ