শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ১৫শ পিস ইয়াবাসহ আটক-১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। 

আটককৃত যুবক মো: জাহাঙ্গীর আলম(২৮), সে চট্টগ্রামের গুনাগুরী এলাকার মৃত মীর মোহাম্মদের ছেলে। 

ডিবি পুলিশ জানায়,  রোববার (০৯ জুলাই) ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া গয়ড়া বাজারস্থ চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাকে তল্লাশি করে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। 

অভিযানে উপস্থিত ছিলেন এস.আই তন্ময় দেবনাথ, এ.এস.আই বিএম তৌহিদুজ্জামান, এ.এস.আই গোপাল চন্দ্র বৈদ্দ। 

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামালা দায়ের করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ