শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

ধর্ষণের বিচার ১০ হাজার টাকা, অভিমানে আত্মহত্যার চেষ্টা!

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হাবাশপুর শেখেরগাড়াী গ্রামে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে দশ হাজার টাকায় রফা করার অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য ওলিয়ার রহমান মামলা না করতে দিয়ে ধর্ষনকান্ড সামাজিক ভাবে মিটিয়ে ফেলার জন্য চাপ সৃষ্টি করে। এ ঘটনায় ধর্শিনা ওই নারী ক্ষোভ ও অভিমানে আত্মহত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ।

ধর্ষিতার ফুপু মালেকা বেগম জানান, শুক্রবার বাড়িতে একা ছিল মেয়িটি। এই সুযোগে একই গ্রামের আলীজানের ছেলে কলেজ ছাত্র মোঃ জহির আহম্মেদ বিবাহিত ওই নারীকে গোয়াল ঘরে নিয়ে জোর পুর্বক ধর্ষন করে। ধর্ষনের পর মেয়েটিকে রেখে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হয়ে পড়লে ধর্ষিতার চাচাতো ভাই ইউপি সদস্য ওলিয়ার রহমান গত শুক্রবার রাতে দশ হাজার টাকা দিয়ে ধর্ষনের ঘটনা ধামাচাপা দেওয়া চেষ্টা করে। কিন্তু ধর্ষনের বিচারের নামে দশ হাজার টাকায় রফাদফা করায় লোকলজ্জায় ধর্ষিতা গতকাল শনিবার সকালে গলায় রশি দিয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ইউপি সদস্য ওলিয়ার রহমান জানান, আমি এলাকায় নেই। অফিসের কাজে ঢাকায় আছি। ধর্ষন মামলা ধামাচাপা দেবার যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে তা সত্য নয়।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, ধর্ষনের ঘটনা নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন:

ঝিনাইদহে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

▐ সর্বশেষ পাওয়া সংবাদ