শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
সারাদেশ

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে লাগা আগুন নিয়ন্ত্রণে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশীপ এলাকায় কাঠের স্তুপে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মহেশখালী ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার পুলক কান্তি সরকার।

শনিবার( ৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশীপ এলাকায় গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তুপে আগুন লাগে।

পরে মহেশখালী ফায়ারসার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপুর ৩ টার কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় মহেশখালী ফায়ারসার্ভিস স্টেশন অফিসার পুলক কান্তি সরকার। তিনি জানান, কিছু অব্যবহার যোগ্য কাঠের স্তুপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও বিশাল এলাকা জুড়ে হওয়ায় কিছু কিছু অংশে আগুন পূনরায় জ্বলে ওঠার সম্ভাবনা আছে। এতে বড় ধরণের ক্ষয়ক্ষতি কোনো আশংকা নেই বলে জানান তিনি।

এই বিষয়ে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন কে একাধিকবার কল করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ