শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
সারাদেশ

নদীর ভাঙ্গনে হুমকির মুখে কয়েকশ’ বাড়ী ঘর

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী নদীতে ভাঙ্গন দেখা দিলে খবর পেয়ে স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড জেলা কার্যালয়ের কর্মকর্তা। পাশাপাশি দ্রুত প্রজেক্টের মাধ্যমে কাজ করে দেওয়ার আশ্বাস ও দিয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, সম্প্রতি বৃষ্টিতে উপজেলার সাগরনাল ইউনিয়নের ভারত থেকে নেমে আসা জুড়ী নদীর বরইতলি এলাকায় ভাঙ্গন দেখা দেয়। এতে কয়েক’শ পরিবারের রাস্তা নদী গর্ভে ভেঙ্গে বিলীন হয়ে গেছে। এই এলাকায় প্রায় অর্ধশতাধিক বাড়ি ঘর রয়েছে। পাশে থাকা এসব বসতবাড়ী, ঘর এখন রয়েছে হুমকির মুখে।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিষয়টি পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবালকে জানালে শুক্রবার(৭ জুলাই) সরেজমিনে পরিদর্শনে আসেন উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খোরশেদ আলম।

এ সময় এস এম জাকির হোসাইন, ইউপি সদস্য শরফ উদ্দিন, সানাউল ইসলাম চৌধুরী শাওন, জয়নাল আবেদীনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খোরশেদ আলম বলেন, বৃষ্টির পানির কারনে রাস্তা নদীতে বিলীনের পথে। আমরা যত দ্রুত সম্ভব প্রজেক্ট তৈরী করে এখানে কাজ শুরু করার ব্যবস্থা করবো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ