শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নোয়াখালীতে ১৪ জুয়াডি সহ গ্রেফতার ৩৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। 

পুলিশ জানায়, সুধারাম মডেল থানা পুলিশের অভিযানে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ জন আসামি সহ ৫জনকে গ্রেফতার করা হয়। হাতিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামি সহ সাধারণ মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ,কবিরহাট ও সেনবাগ থানায় পরোয়ানাভুক্ত তিন আসামি এবং চাটখিল থানায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

চরজব্বর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১ টি নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানার পুলিশ ১৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করে।   

অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারের কাশেমের দোকান থেকে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে।  এ সময় নগদ-২১ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।  

এসপি আরও জানায়, জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  

▐ সর্বশেষ পাওয়া সংবাদ