শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চকরিয়ায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ: আহত-২ 

কক্সবাজার  প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বানিয়ারছড়ার ইসলাম নগর এলাকায় যাত্রীবাহী রয়েল কোচ বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার গুরতুর আহত হয়েছে। 

শুক্রবার (৭ জুলাই) সকাল ৭ টা ৫ মিনিটের সময় চকরিয়া বানিয়াছড়ার ইসলামনগর ইমাম বুখারী মাদ্রাসার সামনে ঢাকা থেকে কক্সবাজার মুখী যাত্রীবাহী রয়েল কোচ বাসের সাথে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরতুর আহত হয়।স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

চিরিংগা হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন, সড়ক দুর্ঘটনার স্বীকার বাস ও পিকআপকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত চালক ও হেলপারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ