শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যু’স্পৃষ্টে শামীম হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বেলা ২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ঘোলগাড়ি ইউনিয়নের যাহাপুর মন্সিপাড়ায় ঘটে এ ঘটনা। নিহত শামীম হোসেন একই এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শামীম হোসেনদের বাড়িতে ইলেকট্রিশিয়ান কাজ করছিলো। বিদ্যুাতের তার বাড়ির উঠোনে পড়ে ছিলো। জুম’আর নামাজ আদায় করে বাড়িতে ফেরে শামীম। এসময় বাড়ির উঠোনে বিদ্যুতের পড়ে থাকা তার সরাতে গেলে তার শারীরে বিদ্যুতায়িত হয়। এতে শামীম হোসেন মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, হাসপাতালে নেয়ার আগেই শামীম হোসেনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ