শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

লাউয়াছড়া থেকে যুবকের লাশ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে এক যুবকের লাশ উদ্বার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উদ্বারকৃত মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় বলে জানায় শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে লাউয়াছড়া বনের আমতলী নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সর্দার বলেন, লাশ অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইনের ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।

লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ