শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় এবাদুল্লাহ নামে এক যুবককে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উখিয়ার ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত এবাদুল্লাহ ওই ক্যাম্পের এ-৭ ব্লকলর সাবমাঝি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হারুন অর রশিদ জানান, সকাল ১০ টার দিকে শেডের সামনে দাঁড়ানো অবস্থায় এক অজ্ঞাত যুবক পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সন্ত্রাসীরা সচরাচর গুলি করে হামলা চালায়। যেহেতু এটি পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া হয়েছে তাই এটি সন্ত্রাসী হামলা নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ