শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চকরিয়ায় ৫টি চোরাই গরুসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে ৫ টি চোরাই গরু ও ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে ফাঁসিয়াখালী হাসেরদিঘী NRC পেট্রোল পাম্পের পাশে দক্ষিণদিক থেকে আসা গরু বোঝাই একটি নম্বর বিহীন গাড়ি স্থানীয় জনতা ধাওয়া দিলে চোর গাড়িসহ গরু ফেলে হাইওয়ের পশ্চিম পাশে পালিয়ে যায়।

পরবর্তীতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল জব্বারকে উপরোক্ত ঘটনা অবহিত করলে তিনি এসআই মানিকের নেতৃত্বে ঘটনাস্থলে একটি পুলিশের টিম পাঠান।

এই সময় ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী উদ্ধারকৃত ৫গরু ও১টি আগ্নেয়াস্ত্র চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

চকরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল জব্বার বলেন, উদ্ধারকৃত গরু ও পিকআপ চকরিয়া থানার হেফাজতে রয়েছে।আবেদনের ভিত্তিতে প্রকৃত মালিককে গরু গুলো বুজিয়ে দেওয়া হবে।এছাড়া গরুর মালিক অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ