বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

মহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়লো ১০ বাড়ি-ঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অগ্নিকাণ্ডে ১০ টি বসতঘর পুড়ে গেছে।

রবিবার দিবাগত রাত ৩টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোন রকম বাড়ীর ঘুমন্ত সদস্যরা প্রাণে রক্ষা পেলেও শেষ রক্ষা হলনা বাড়ি-ঘর, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র।

অগ্নিকাণ্ডের বিষয়টি সত্যাতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবু আহমদ।

জানা যায়, পুরো যাওয়া বাড়ীঘর স্থানীয় মরহুম সিকদার মিয়া ও রাজা মিয়ার সন্তানদের পুরানো বাড়ি ছিলো। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। প্রাথমিক ভাবে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ঘন্টা ব্যাপি আগুন জ্বললেও ফায়ার সার্ভিসের লোকজনকে আগুন দেখা যায়নি।

ভুক্তভোগী আহমেদ উল্লাহ,হোসেন আলীসহ আরও কয়েকজন জানান, আহমদ উল্লাহর বাড়ীতেই বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একটি বাড়িতে আগুন ধরার সাথে সাথে দ্রুত আগুণের লেলিহান শিখা অন্য বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী রফিক উল্লাহ,হোসেন আলী,শফি উল্লাহ,ছৈয়দ আহমদসহ প্রায় ১০ টি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় নগদ ১৫ লাখ টাকা,৩০ ভরি স্বর্ণলঙ্কার,গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে পুড়ে বাপ দাদার শেষ স্মৃতি গুলো এইভাবে মুছে যাবে তা কখনো কল্পনা করিনি। প্রায় ১৫ টি বাড়ি মুহুর্তেই পুড়ে ছাই হয়ে গেলও ঘর থেকে কিছুই নিয়ে বের হতে পারেনি। মহেশখালীর উত্তরে একটা ফায়ার সার্ভিসের প্রয়োজন কতটুকু সেটা দয়াকরে উপলব্ধি করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবিষয়ে কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, আগুনে পুড়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নেওয়া হয়েছে এবং তাদের সহযোগিতা করা হবে পাশাপাশি ভুক্তভোগী পরিবারদের সহযোগিতা করতে সংশ্লিষ্ট প্রশাসনসহ বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ