শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট বেনাপোল-যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী নরসিংদীতে প্রথম ম্যারাথন, দৌড়ালেন দেড় হাজার প্রতিযোগী ভারত-পাকিস্তান ও শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
advertisement
সারাদেশ

ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা

ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের পর এবার ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, তাঁর মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মেয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাংগা  গ্রামের বাসিন্দা। গত ১৩ মার্চ ২০২৫ তারিখে সে নিখোঁজ হয়। দীর্ঘ ১৮ মাস ধরে নিঝুমের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অবশেষে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমকে অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে।

সাংবাদিক সম্মেলনে নিঝুমের মা বলেন, দীর্ঘদিন ধরে মেয়ের সন্ধান না পেয়ে তারা চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক আজও কাটেনি। তিনি দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়। নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরে পাবে। সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুন উপস্থিত ছিলেন।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ