পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্লোবাল ইন্স্যুরেন্স:
গ্লোবাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে, সাথে ডেভেলপিং আউটলুক।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স:
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। কোম্পানিটি দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং পেয়েছে, সাথে স্টেবল আউটলুক।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।