বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

লাউয়াছড়া বনে দুর্বৃত্তদের আগুন

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের বাঘমারা নামক স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বনের বিশাল এলাকার গাছপালা পুড়ে গেছে।শনিবার সন্ধ্যার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার সন্ধ্যায় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বনে আগুন লাগার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে কীভাবে বনে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ