বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

চাকা ফেটে প্রাণ গেল হেলপারের

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চাকা ফেটে কাওসার নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালক আহত হয়েছেন।শনিবার দুপুরের দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কাওসার জৈন্তাপুর উপজেলার দলই হরিপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। তবে তাৎক্ষণিক আহত চালকের নাম জানা যায়নি।

জানা যায়, কটালপুর বাজার এলাকায় বালুবাহী ঐ ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। ট্রাকের হেলপার কাওসার নতুন একটি চাকায় হাওয়া দেওয়ার সময় এটি ফেটে যায়। এতে লোহার পাতের আঘাতে ছিটকে পড়েন ট্রাকের চালক এবং কাওসার। স্থানীয়রা আশপাশ থেকে এসে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ