সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

স্মার্ট বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা হবে স্মার্ট; প্রেস কাউন্সিল চেয়ারম্যান

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট গণমাধ্যম কর্মী তৈরিতে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে যে আইনের মাধ্যমে প্রেস কাউন্সিল গঠন করেছিলেন, সে আইনের মূল উদ্দেশ্য ছিলো স্মার্ট গণমাধ্যম। যেখানে গণমাধ্যম কর্মীদের থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে।

আমরা বাস্তবতার সাথে মিল রেখে প্রেস কাউন্সিল আইন সংশোধনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের ডিজিটাল ডাটাবেইজ করতে কাজ করছি। যার সব কিছু থাকবে অনলাইনে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশের গণমাধ্যম” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম একথা বলেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে কথা বলতে আমাদের গর্বে বুক ফুলে উঠে। এই অঞ্চলের পুরানা এবং প্রথম প্রেস কাউন্সিল হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, দপ্তর সম্পাদক ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ