মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে চিলাহাটি রেল স্টেশন হতে পাঁচশ গজ দূরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক। রমজান আলী বউ বাজার এলাকার আনারুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি স্টেশন হতে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে বিকাল তিনটার দিকে। স্টেশনের পাঁচশ গজ দূরে ওই যুবক হয়তো আত্মহত্যার উদ্দেশ্যে রেল লাইনের উপর শুয়ে ছিল। ট্রেনটি তার উপর দিয়ে চলে গেলে পেট হতে দ্বিখন্ডিত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রপ্তি কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ‘বিকল তিনটার দিকে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়া সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ