মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভান্ডারের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় আধ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান।

তিনি জানান, ৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টা ২০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার পেছনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আধ ঘন্টা পর বেলা ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে।

তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ