বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো প্রিমিয়ার ব্যাংক ৮ শহরে পানি ও পয়োনিষ্কাশন সেবা উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ সূচকের পতনে লেনদেন শেষ গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা ডিসেম্বর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী - রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা
advertisement
সারাদেশ

রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ

রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে জাহানারাবাদ এক্সপ্রেস খুলনা-ঢাকা রুটে চলাচলকারী  নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলাএক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩ টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত রেল কর্তৃপক্ষের বিবেচনাধীন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ