বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো প্রিমিয়ার ব্যাংক ৮ শহরে পানি ও পয়োনিষ্কাশন সেবা উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ সূচকের পতনে লেনদেন শেষ গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা ডিসেম্বর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী - রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা
advertisement
সারাদেশ

রায়পুরে গ্রামীণ ব্যাংকের প্রধান গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় জনতা ইমন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে।

আটক ইমন হসেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা তাকে পুলিশে সোপর্দ করেন। ঘটনার সময় তার সঙ্গে আরো দুজন ছিলেন, তবে তারা পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত মন্ডলতলী বাজারসংলগ্ন কেরোয়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটে আগুন ধরিয়ে দেয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন এবং অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছেন| আগুন লাগিয়েই তারা পালিয়ে যান। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন।

আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন| পরবর্তীতে স্থানীয়রা তাকে আটকে রেখে থানার পুলিশে খবর দেন।

গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, সোমবার রাত ১০টা ৩০ মিনিটে গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার মেইন গেটে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়| পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ