শনিবার, ০৬ জুন ২০২৬
শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মরণোত্তর মেডেল দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দেশের ৬৫% প্রান্তিক জনগোষ্ঠী বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতামুক্ত: তথ্যমন্ত্রী বিদ্যুতের দাম বাড়লেও স্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্ত: - আগের দামেই থাকছে লাইফলাইন ও প্রথম ধাপ: বিইআরসি শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: - ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বেনাপোল-শার্শায়  চাহিদা বাড়ছে তালশাঁসের আগুনে ২১ জনের মৃত্যু : - নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: - তদন্তে চরম অবহেলার প্রমাণ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বন্ধ ও অলাভজনক সরকারি কারখানা চালু করতে শিগগিরই রোড শো
advertisement
সারাদেশ

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলার পর পুলিশ আবু রাহাত (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে।

সোমবার (১ জুন) সকালে শিক্ষার্থীর মা বাদী হয়ে আবু রাহাতকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করেন।

মামলার পর গ্রেফতার করে দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আবু রাহাতকে আটক করে পুলিশ।গ্রেফতার আবু রাহাত জেলার ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের আবুল হাশিমের ছেলে।

তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের আগে সব শিক্ষার্থীকে ছুটি দিয়ে মাদ্রাসা বন্ধ করে দিলেও ভুক্তভোগী শিক্ষার্থীকে বাড়িতে যেতে দেননি শিক্ষক আবু রাহাত। পরে আবু রাহাত ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় রেখে জোরপূর্বক বলাৎকার করেন। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

গতকাল রবিবার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়।

এদিকে, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি অভিযান চালিয়ে আবু রাহাতকে আটক করে পুলিশ।

তারাকান্দা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ