শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহায়তা প্রদান

কর্পোরেট ডেস্ক:  মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প আশ্রয়ণ-২-এ ৪ কোটি টাকা সহায়তা দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুদানের চেক তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। ইউসিবি পিএলসি এর সিএসআর কার্যক্রমের অধীনে ব্যাংক এ আর্থিক সহায়তা প্রদান করেছে।
চেক প্রদান অনুষ্ঠানে ইউসিবি এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, তৃণমূল দরিদ্র মানুষের ঠিকানা গড়ে দেবার এই মহতী উদ্যোগে শরিক হতে পেরে ইউসিবি সম্মানিত।
উল্লেখ্য, ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল’-এর অন্তর্ভুক্ত পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষকে মূলধারায় আনার জন্য সারা দেশের গৃহহীন-ভূমিহীন মানুষের জন্য বাসস্থান নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্প (আশ্রয়ণ-২ প্রকল্প নামেও পরিচিত) পরিচালিত হচ্ছে।
এর আগে কোভিড-১৯ আক্রান্তদের মাঝে সহায়তা দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে ইউসিবি।

সর্বশেষ পাওয়া সংবাদ